ছবি সংগৃহীত
সারাদেশ

যুবকের মাথাহীন খণ্ডিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজারের ইউপি মনশাসন এলাকার একটি ডোবা থেকে সামিউল ইসলাম (২০) নামে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামিউল সৈয়দপুর শরৎনগর কাজিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে এবং পেশায় পিকআপচালক ছিলেন।

জানা গেছে, গত ২৯ অক্টোবর পিকআপ চালক সামিউল ইসলাম নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার (৭ নভেম্বর) এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। পরে সোমবার সকালে ওই ডোবায় তার খণ্ডিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার মরদেহ শনাক্ত করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। কয়েকটি অংশ উদ্ধার করলেও এখনও মাথার সন্ধান পাওয়া যায়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা