ছবি: সংগৃহীত
সারাদেশ

এনএসআই সদস্যের ঝুলন্ত মরদেহ

সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই’র সদস্য ইয়াকুব আলী মিলনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের বাঁধনপাড়ায় বাসার বাথরুমের কার্নিশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-২০১২ সেশনের ছাত্র ছিলেন ইয়াকুব আলী। তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুজ্জামানের বড় ছেলে। তিনি গত ৫ নভেম্বর ছুটি নিয়ে সুনামগঞ্জে এসেছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, ইয়াকুব বাথরুমের কার্নিশে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তার গ্রামের বাড়ি তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। তিনি এনএসআইয়ে কর্মরত বলে নিশ্চিত হয়েছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা