ছবি সংগৃহীত
সারাদেশ

সড়কে নেমেছে গণপরিবহন

নিজস্ব প্রতিনিধি, সাভার: ঢাকা-আরিচা, আব্দুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর-চন্দ্রা সড়ক-মহাসড়কে গণপরিবহন চলতে শুরু করেছে। তবে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।

রোববার (৭ নভেম্বর) বিকেল থেকে সড়কে বিভিন্ন ধরনের যানবাহন দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সাভার উপজেলার সব রুটে গণপরিবহন চলছে। বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটছে বাসগুলো। এসব গণপরিবহনের বেশিরভাগই আঞ্চলিক। উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গগামী যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।

তবে অভিযোগ রয়েছে, পাঁচ টাকার ভাড়া ২০ টাকা করে দাবি করছে বাসের হেলপাররা। এতে বিপাকে পড়েছে যাত্রীরা।

সাভার পরিবহনের চালক আলমাস জানান, মালিকের নির্দেশেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা