ছবি সংগৃহীত
সারাদেশ

বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের একটি বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য মাহবুবুর রহমান ওরফে তপু (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ার আবদুল মজিদের ছেলে। চুয়াডাঙ্গা শহরের আলহেলাল ইসলামি একাডেমি থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আজ সকালে শহরের আলহেলাল ইসলামি একাডেমি নামে ওই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে মাহবুবুরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় তিন কিশোর।

পরে মুমূর্ষু অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকরা মাহবুবুরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা