ছবি সংগৃহীত
সারাদেশ

৫ প্যাকেটে কোটি টাকার হেরোইন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর এলাকা থেকে কোটি টাকা মূল্যের হেরোইনসহ আবুল কালাম আজাদ (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

আবুল কালাম আজাদ উপজেলার কাজিহাটা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে শনিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ২০০ গ্রামের ৫টি প্যাকেটে এক কেজি হেরোইনসহ আবুল কালামকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, জব্দ হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আজাদ। পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা