সারাদেশ

রূপগঞ্জে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার রূপগঞ্জে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার তাওলাদের শ্যালক আব্দুর রশিদ মোল্লাকে (২৮) গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. সাব্বির (২০) নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, রশিদ মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক রাত সোয়া দশটায় মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সাব্বির নামে একজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাতিজা তপন ও প্রত্যক্ষদর্শী চাচাতো ভাই আলমগীর বলেন, নিহত আব্দুর রশিদ মোল্লার ভগ্নিপতি তাওলাদ সম্প্রতি মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় বর্তমান ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল পূর্ব শত্রুতার জের ধরে রাত সাড়ে আটটার দিকে ৪০/৫০ জন মুরাপাড়া ৬ নম্বর ওয়ার্ডে একটি চায়ের দোকানে আব্দুর রশিদকে শর্টগান ঠেকিয়ে ভয় দেখায়। এরপরই মাথার ডান পাশে গুলি চালায়। দুটি ফাঁকা গুলিও চালায় তারা, এতে রশিদের সাথে থাকা সাব্বির আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুর বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আব্দুর রশিদ মোল্লাকে মৃত বলে জানান।

রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে আব্দুর রশিদ মোল্লা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা