ছবি সংগৃহীত
সারাদেশ

কৃষকের পাতা বিদ্যুৎফাঁদে হাতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষকের দেওয়া বিদ্যুৎফাঁদে প্রাণ হারিয়েছে একটি বন্যহাতি।

শনিবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলে আমন ধান খেতে আসে ওই বন্যহাতিটি। পরে কৃষকের দেওয়া বিদ্যুৎফাঁদে মারা যায় হাতিটি। হাতিটির বয়স ৫০ বছর হবে।

স্থানীয় বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাতির আক্রমণ থেকে বাঁচাতে কৃষকরা ধানক্ষেতের চারিদিকে বিদ্যুতায়ন করে রাখেন। আর, খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা