প্রতীকী ছবি
সারাদেশ

আ. লীগের ২ নেতা গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি: জেলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ঝিলংজা ইউনিয়ন পরিষদ সদস্য কুদরত উল্লাহ সিকদারকে (৪৩) গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি এই ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। এসময় তার বড় ভাই জাতীয় শ্রমিকলীগের কক্সবাজার জেলা সভাপতি জহির উল্লাহ সিকদারও গুলিবিদ্ধ হয়েছেন।

শহরের লিংক রোডে অবস্থিত অফিসে শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা গুলি চালালে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন- হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে।

কুদরত উল্লাহ সিকদার (৪৩) কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রর্থী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা