সারাদেশ

তিন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ম্যাজিস্ট্রেটরা হলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মো. ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার) সৈকত রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে (নেজারত) মো. মাসুদুর রহমান।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় চারজন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনজন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২২৭ জন। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯১৮ জন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা