সারাদেশ

ওয়ারেন্টভুক্ত জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলার সেনবাগ এলাকায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মো.আনোয়ারুল আজিম ওরফে সোহেল (৩৫) সেনবাগ পৌরসভার কাদরা এলাকার মো.ইলিয়াছের ছেলে এবং জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান সেনবাগ পৌরসভা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক।

শনিবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভা এলাকার কাদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন,পুলিশ এসল্ট,বিস্ফোরেক মামলাসহ আরও ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় একটি সি.আর মামলার ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের সূত্রে তাকে গ্রেফতার করে করা হয়। আগামীকাল রোববার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা