প্রতীকী ছবি
সারাদেশ

বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ১২০

নিজস্ব প্রতিনিধি, ফেনীঃ ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানের খাবারে বিষক্রিয়ায় ১২০ জন অসুস্থ হয়ে পড়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

পেটব্যথা ও বমি নিয়ে রোগীরা ফেনী জেনারেল হাসপাতাল ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

স্থানীয়রা জানায়, বর আমিনুল ইসলামের সঙ্গে শুক্রবার কনে রিয়া আক্তারের বিয়ে হয়। বিয়েবাড়িতে উভয় পক্ষের ৩০০ জনকে দুপুরের খাবার খাওয়ানো হয়। খাবার খাওয়ার পর পরই বেশির ভাগ অতিথির পেট ব্যথা, ডায়রিয়া ও বমি শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, বিয়েবাড়ির খাবারে বিষক্রিয়ার কারণে বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন। হাসপাতালে ভর্তি হওয়া অনেকেরই অবস্থা বর্তমানে ভালো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা