আগুন
সারাদেশ

আশুলিয়ায় আগুনে পুড়লো তিন কক্ষ

নিজস্ব প্রতিনিধি, সাভারঃ সাভারের আশুলিয়ায় জামগড়া তেঁতুলতলা বাহার পাটুয়ারী বাড়িতে আগুন লেগে তিনটি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। রোববার (৭ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ির একটি কক্ষ থেকে ধোয়া দেখতে পায় তারা। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ারসার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। সমস্ত মালামাল পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা