সারাদেশ

পৈত্রিক জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনধি,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দখল হয়ে যাওয়া পৈত্রিক জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার (৭ নভেম্বর) দুপুরে শহরের মিস্ত্রীপাড়া মন্দির রোডে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খালিদ হোসেন।

সংবাদ সম্মেলনে খালিদ হোসেন অভিযোগ করে বলেন, শহরের মিস্ত্রীপাড়া এলাকায় আমাদের সর্বমোট পৈত্রিক সম্পত্তির বসত ভিটাসহ আবাদি জমির পরিমাণ ৭ একর। যার ওয়ারিশ হচ্ছেন ১৯জন সুসম বণ্টন হলে আমার বাবা মৃত গোলাম মোস্তফা ভাগে জমি পাবেন ২ একর ৬৫ শতক। কিন্তু আমার চাচা শওকত আলী ও মৃত, আব্দুল করিমের সন্তানেরা কৌশলে সব সম্পত্তির নিজেদের মধ্যে লিখিতভাবে ভাগ-বাটোয়ারা করেন। আমরা এই বাটোয়ারার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাঁরা মৌখিক ভাবে আমাকে আংশিক জমির দখল দেয়। পরে দখলকৃত জমি রেজিস্ট্রি করে দিতে বলেল নানা টালবাহনা করে এরিয়ে যাচ্ছে। উপায়ান্তর না পেয়ে ২০১৯ সালে আমি নীলফামারী আদালতে বাটোয়ারা মামলা করি। মামলা বিষয়টি তাঁরা জানতে পেরে আমাকে ও আমার পরিবারকে খুন, গুমসহ নানা হুমকি দিচ্ছে।

এই পরিস্থিতিতে আমি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পৈত্রিক সম্পত্তি উদ্ধারসহ নিরাপত্তা লাভের জন্য প্রশাসনের সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন, খালিদ হোসেনের বড় বোন আঞ্জুম আরা, তাঁর স্ত্রী তারুননুম আরা, ভগ্নীপতি আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা