ছবি সংগৃহীত
সারাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদী ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন নারীসহ মোট দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে লুৎফর রহমান মুক্তার (৬৮)। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। অপরজন ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের দেওভোগ গ্রামের মৃত আবুল হোসেন মল্লিকের স্ত্রী সাজেদা খাতুন (৫৮)।

জানা গেছে, মুক্তার ভোরে নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য চর রূপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

অপরজন সাজেদা দুপুর সাড়ে বারোটার দিকে চাটমোহরে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে ভাঙ্গুড়া থেকে ফরিদপুর গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় ভ্যানের আরও ৪ যাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছে। তবে পরিবারের কোনো অভিযোগ নেই।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো। পরে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা