ছবি প্রতীকী
সারাদেশ

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে মিজানুর রহমান (৪২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) এ রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার।

দণ্ডপ্রাপ্ত মিজান সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের ছিদ্দিক আহাম্মদের ছেলে। পেশায় তিনি মাইক্রোবাসচালক।

জানা গেছে, ২০০৫ সালে সোনাগাজীতে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মিজানুর রহমান। এতে ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে ফেনীর একটি ক্লিনিকে গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে ওই বছরের ২৩ জুলাই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক এ ঘটনার তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা