ছবি সংগৃহীত
সারাদেশ

মহাসড়কে পড়েছিলো যুবকের মরদেহ 

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি ইউনিয়নের ভাদুর বাড়ি এলাকায় মহাসড়কে পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের মরদেহ (২৩) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সকালে তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার মাথা ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা