ছবি সংগৃহীত
সারাদেশ

সরকারি খাবার পাবে বানর

নিজস্ব প্রতিনিধি, সাভার (ঢাকা): খাদ্য সহায়তা হিসেবে ঢাকার ধামরাইয়ে বানরদের জন্য মাসিক ৩০ হাজার টাকা করে বছরে তিন লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার রাজস্ব খাত থেকে এ অর্থ ব্যয় করা হবে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী৷

এর আগে গত ২৮ সেপ্টেম্বর 'প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন' বিষয়ের উপর স্থানীয় সরকার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয় বরাবর আবেদন করেন উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব সামছুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত ও স্মারকের পরিপ্রেক্ষিতে ধামরাই উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রাকৃতিকভাবে বিদ্যমান খাবার বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা বিধি মোতাবেত ব্যয়ে প্রশাসনিক অনুমোদন দেয়ার নির্দেশ দেয়া হলো।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘একমাস আগে আবেদন করেছিলাম। বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। এমন একটি ইতিবাচক সিদ্ধান্তে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা