সারাদেশ

ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ট্রাকচাপায় শামীম আক্তার (৩২) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) আব্দুল্লাহেল বাকী।

এর আগে রোববার (২৪ অক্টোবর) রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম পাবনার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাঙামাটির আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন।

ওসি আব্দুল্লাহেল বাকী জানান, শামীম আক্তার মোটরসাইকেলযোগে বগুড়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লাপাড়ার বোয়ালিয়া এলাকায় পৌঁছলে রাস্তার পাশে গর্তের মধ্যে পড়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে যান। পরে পেছন থেকে আসা ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা