ছবি সংগৃহীত
সারাদেশ

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক।

দণ্ডপ্রাপ্ত শাহানাজ বেগম সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া সদরের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে।

জানা গেছে, ২০১৮ সালের এপ্রিল মাসে পৌর শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আজ এই রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা