সারাদেশ

জ্ঞান ফিরেছে আল্লামা শফীর

নিজস্ব প্রতিবেদক:

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদরাসা) এর মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা উন্নতির দিকে।

তিনি এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (০৮ জুন) রাত ৮টার দিকে চমেক হাসপাতালের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন উর রশিদ জানান, 'হঠাৎ অজ্ঞান হলে গতকাল রোববার (৭ জুন) রাতে উনাকে (আল্লামা শফী) আইসিইউতে ভর্তি করা হয়। আজকে দুপুরে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বসেছিলেন। বিকেল থেকে অবস্থা উন্নতির দিকে। তার জ্ঞান ফিরেছে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। উনি সবার জন্য দোয়া করেছেন।'

সূত্রে জানা যায়, মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।

গতকাল তার চিকিৎসার জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও দু'জন পরিবারের সদস্য নিয়ে ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। এ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে তার চিকিৎসাসেবা চলছে।

এছাড়া রোববার তার করোনার নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। বিকেল থেকে শারীরিক অবস্থা উন্নতির দিকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা