সারাদেশ

অর্থের অভাবে হাসপাতাল ছেড়েছেন কাউন্সিলর খোরশেদ!

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ অর্থ সংকটের কারণে করোনা নিয়েই গত শুক্রবার হাসপাতাল ছেড়েছেন। তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর স্ত্রীও হাসপাতাল ছেড়ে যান।

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর ও তাঁর স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ মে নারায়ণগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি হন। পরদিন স্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে গেলে দু'জনই রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি হন।

করোনা উপসর্গে বা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজন যখন দাফন করতে এগিয়ে আসেনি, সেই সময় মৃতদেহ দাফন করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়াও করোনা পরিস্থিতির শুরু থেকে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে মানুষের বাড়ি বাড়িসহ বিভিন্ন স্থানে বিতরণ ও সচেতনতা তৈরি করেছেন তিনি।

খন্দকার খোরশেদ জানান, গত ৩১ মে স্ত্রীসহ তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাঁর স্ত্রীর অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু আর্থিক সংকটে আর পেরে উঠতে পারছেন না। ভর্তির পর থেকে দুজনের চিকিৎসায় বিল এসেছে ছয় লাখ ৭৫ হাজার টাকা। এই টাকার বাইরে খরচ করার ক্ষমতা তাঁর নেই। তাই হাসপাতাল থেকে চলে এসেছেন।

কাউন্সিলর আরও বলেন, শনিবার পুনরায় তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ এলেও স্ত্রীর নেগেটিভ আসে। কিন্তু তাঁর শরীরের অবস্থা খুব ভালো বলে ডাক্তারদের অনুরোধ জানিয়ে তিনি ছাড়পত্র নেন। গত শুক্রবার চলে আসেন। এখন তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রীও পরদিন ছাড়পত্র নিয়ে চলে আসেন।

নারায়ণগঞ্জে করোনা উপসর্গ ও করোনা আক্রান্তে মারা যাওয়া ৭২ জনের দাফন সম্পন্ন করে দেশজুড়ে প্রশংসিত হন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এমনকি তিনি ও তাঁর টিম করোনায় মৃত হিন্দু ব্যক্তিদেরও সৎকার করেন। এ কারণে করোনা যোদ্ধা’, ‘সুপার হিরো’, ‘মানবতার ফেরিওয়ালা’সহ নানা খ্যাতি পেয়েছেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা