সারাদেশ

খবিরুন্নেসার শতবর্ষে করোনা জয়!

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া গ্রামের মৃত আলতাফ ভূইয়ার স্ত্রী ও শতবর্ষী নারী খবিরুন্নেসা (১০১) বেগম করোনা জয় করে চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনি মেয়ে সেলিনা জাকিরের ঢাকার বাসায় কোয়ারেন্টিনে আছেন। ১৯ মে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর ৩০ মে ও ১ জুন দু'বারের পরীক্ষায় নেগেটিভ আসে তার।

পরিবার সূত্রে জানা যায়, ত্বকের ক্যান্সার, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত খবিরুন্নেসার স্বামী ২০ বছর আগে ও বড় ছেলে দুই বছর আগে মারা গেছেন। বাকি তিন ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে। দেশে আছেন তিন মেয়ে। মেয়েদের কাছেই তিনি থাকেন। উন্নত চিকিৎসার জন্য গত মাসে শুরুর দিকে ঢাকার উত্তরায় মেয়ের বাসায় যান। ১৩ মে তার মেয়ে সেলিনা জাকির (৪৮) ও নাতি তামিমের করোনা পজিটিভ আসে। তাদের ভর্তি করা হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। করোনা রোগীদের সংস্পর্শে থাকায় সেখান থেকেই শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় খবিরুন্নেসার। ১৫ মে বাসা থেকে নমুনা সংগ্রহ করে রিজেন্ট হাসপাতালে পরীক্ষার জন্য দিলে ১৯ মে খবিরুন্নেসার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে রিজেন্ট হাসপাতালেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ভর্তি করা হয়। এসময় তার ছোট মেয়ে শাহানাজ (৪২)-এরও করোনা পজেটিভ আসে। এরপর তাকেও ওই হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়।

খবিরুন্নেসার মেয়ে সেলিনা জাকির বলেন, 'আমরা চার জনই করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমার মাকে হৃদরোগের কারণে রিং পরাতে হয়েছিল। একবার পিত্তথলিতে পাথর হওয়ায় অপারেশনের টেবিলেও নিতে হয়েছিল। এছাড়া তার আছে স্কিন ক্যান্সার। এত কিছুর পরেও করোনার বিরুদ্ধে লড়াই করে তিনি ফিরে এসেছেন।'

তাকে বাংলাদেশের হাজার হাজার রোগীর জন্য অনুপ্রেরণার কারণ বলে উল্লেখ করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত কুমার ম‌ল্লিক বলেন, 'একশ বছরের বৃদ্ধ নারী করোনা জয় করে ফিরলো। এতে বোঝা গেলো করোনায় যে কোনও বয়সের লোক আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। সবাইকে সতর্ক থাকতে হবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা