ছবি সংগৃহীত
সারাদেশ

‘জঙ্গিদের কোনো ধর্ম নেই’

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ইসলাম ধর্ম কখনও অন্য ধর্মের মানুষকে আক্রমণের অনুমতি দেয় না। যারা এ কাজ করেছে তারা মুসলমান নয়, তারা জঙ্গি। আর জঙ্গিদের কোনো ধর্ম নেই।’

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সম্প্রীতি ও শান্তির মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মেয়র আইভী বলেন, ‘বিবেকবান মানুষ কখনও অন্য ধর্মে আঘাত হানতে পারে না। সরকারের কাছে অনুরোধ করবো যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য। তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা