ছবি সংগৃহীত
সারাদেশ

গুলের কৌটায় হেরোইন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে গুলের কৌটা থেকে হেরোইন উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিড়ার আদর্শগ্রাম জামে মসজিদ এলাকার বাসিন্দা মামুন নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গুলের কৌটার মধ্যে বিশেষ কায়দায় হেরোইন ভরে বিক্রিকালে তাকে এবং তার স্ত্রী শাবানাকে হাতে নাতে আটক করা হয়। তাদের কাছে থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা