ছবি সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের জগদল ঠুটাপাখুরী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৮) ও রিফাদুজ্জামান বাবু (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাহিন হোসেন (২০) ও রনি (২২) নামে আরও দুই যুবক।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার অমরখানের বোদাপাড়ার আফজাল হোসেনের ছেলে এবং রিফাত তেঁতুলিয়া উপজেলার তিরনই এর গোয়াবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে।

আহত শাহিন সদর উপজেলার অমরখানার বোদাপাড়ার তবিবর রহমানের ছেলে এবং জনি তিরনইহাটের ইসলাম বাগের আলম হোসেনের ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, শনিবার দুপুরে রাশেদুল ও শাহিন মোটরসাইকেল নিয়ে বের হন পঞ্চগড়ে যাওয়ার জন্য। পথে জগদল ঠুটাপাখুরী এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের আরোহী রিফাত- জনির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও রিফাত নিহত হন।

শাহিন ও জনি গুরুতর আহত হলে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। শাহিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা