ছবি সংগৃহীত
সারাদেশ

১১ বছর পর দেশে ফিরে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মন্ডলপাড়া থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১’র লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকির হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চুরির মামলা হয়। এরপর থেকেই কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান তিনি। পরবর্তীতে পলাতক থাকা অবস্থায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০০৯ সালে দুবাই চলে যান তিনি। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২০ সালে দেশে ফিরে নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকেন জাকির হোসেন।

র‌্যাব-১১’র লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার জাকির হোসেনকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা