ছাগলের জন্মদিন পালন
সারাদেশ

ছাগলের জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: নিজের পোষা ছাগলের জন্মদিন পালন করলেন এক পান দোকানি। এমন ঘটনা ঘটেছে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত দশটায় উপজেলার শামলাপুর বাজারে পান দোকানি সাইফুল ইসলাম নিজের পোষা ছাগলের জন্মদিন পালন করেন।

এসময় কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং আঁতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠে সবাই।

পান দোকানি সাইফুল ইসলাম বলেন, আমার পালিত ছাগলটির বয়স এক বছর পূর্ণ হলো আজ। তাই নিজের ভালো লাগা থেকে প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।

তিনি আরও বলেন, পোষাপ্রাণির প্রতি ভালোবাসা থেকে এই ব্যতিক্রম আয়োজনটি করলাম। ছাগলটি যতোদিন বেঁচে থাকে জন্মদিন আসলে পালন করবো। পোষাপ্রাণির প্রতি সকলের ভালোবাসা থাকা উচিৎ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা