সারাদেশ

মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি

নিজস্ব প্রতিনিধি কুমিল্লা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাক আহমদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়ায় খন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

এ সময় বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, খুনি মোশতাক আহমদের অপকর্মের দায় দাউদকান্দি তথা কুমিল্লাবাসী বহন করতে চায় না। জাতীয় বেইমান মোশতাকের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দিয়ে কুমিল্লা নামেই যেন বিভাগ করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা