সারাদেশ

রাজশাহীতে ৬ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীর তালাইমারী মোড় হতে কাটাখালী পৌরসভা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর চৌদ্দপায়ে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

৪.১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। রাস্তার উভয় পাশে ৩ মিটার ফুটপাত এবং উভয় পাশে ৩ মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন থাকবে। রাস্তার মাঝে থাকবে ২ মিটার সড়ক ডিভাইডার।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র বলেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে। তালাইমারী মোড় হতে কাটাখালী বাজার পর্যন্ত সড়কটি হবে বিশ্বমানের সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। প্রকল্পের কাজ শেষ হলে রাজশাহীর চেহারা বদলে যাবে।

এ সময় বক্তব্য রাখেন মীর আক্তার হোসেন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা