সারাদেশ

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তার আটক 

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার এক হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির সদস্যরা। আটকের সময় ভুয়া ডাক্তার মো. তানবির আহমেদ সরকার (৩৬) হাসপাতালে বসে বিভিন্ন প্রকার টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখায় ব্যস্ত ছিল। এ সময় তার স্বাক্ষরিত আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়।

বুধবার (২০ অক্টোবর) র‌্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য অনুমোদনবিহীন হাসপাতাল ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে সানারপাড় এলাকায় অবস্থিত হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন প্রকার টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় মো. তানবির আহমেদ সরকারকে আটক করা হয়। এ সময় তার স্বাক্ষরিত ২ পাতা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, ভুয়া ডাক্তার মো. তানবির আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন শিবনগর এলাকার মো. আব্দুল মতিন সরকারের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ নিজেকে সনোলজিষ্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতেন।

এসময় র‌্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার ডাক্তারি সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে কোন ডাক্তারি সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। সে নিজেকে সনোলজিষ্ট হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে মূলত রোগীদের সাথে প্রতারণা করে আসছিল।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা