সারাদেশ

বাড়ছে তিস্তার পানি, দুর্ভোগে মানুষ 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: উজানের পানির ঢলে ও দুদিনের অবিরাম বর্ষণে কুড়িগ্রামে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি।প্রবল স্রোতের কারণে পানি বাড়ার সাথে সাথে বেড়েছে নদী ভাঙন। এতে করে আতংকিত হয়ে পড়েছেন তিস্তা নদীর দুই পাড়ের মানুষজন।

বুধবার (২০ অক্টোবর) প্রচণ্ড নদী ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে চেষ্টা চালাচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি মারাত্মকভাবে বাড়ছে।তিস্তা নদীর অববাহিকায় কাউনিয়া পয়েন্টে প্রায় দেড়শ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যে কোন মুহুর্তে বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশংকা করা হচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা