সারাদেশ

ভাঙচুরের ঘটনায় সিলেটে আসামি ১৬শ

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির, পূজামণ্ডপ ও ভাঙচুরের ঘটনায় সিলেটে পুলিশ বাদী হয়ে আটটি মামলা করেছে।

এসব মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়সহ অন্তত ১৬০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শারদীয় দূর্গাপুজা চলাকালে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সিলেটেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে সতেরোটি হামলার চেষ্টা করা হয়েছে। কোনো কোনো স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সিলেট জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় আছে। এরপরও কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশের একাধিক দল পোশাকে ও সাদা পোশাকে মাঠে রয়েছে।

সান নিউজ ডেস্ক/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা