সারাদেশ

টিসিবির পণ্য বাজারে বিক্রি করায় ডিলারের দণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠিতে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)’র নিত্য পণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে।

সোমবার (১৮ অক্টোবর) মধ্য রাতে ঐ ডিলার সিফাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কবির আহম্মেদকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহম্মেদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ অক্টোবর) রাতে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের এক একটু খুচরা মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মুসুর ডাল ও ২০ লিটার সসয়াবিন তেল জব্দ করা হয়েছে।

আটকের পর সরকারি পণ্য কালো বাজারে বিক্রির অভিযোগে সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির আহম্মেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহম্মেদ হাছান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা