সারাদেশ

বিয়ের ২ মাসের মাথায় সন্তান জন্ম দিলেন নববধূ

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের মাত্র ২ মাসের মাথায় এক নববধূ সন্তান প্রসব করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সন্তান জন্ম দেওয়া নববধূ উপজেলার চরলক্ষী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, গত রোববার (১৭ অক্টোবর) বিকেলে এ সময়ে মধ্যে সন্তান প্রসব নিয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর (১৭) সাথে এক বছর আগে মো.রাসেল (২০) নামে যুবকের সাথে মুঠোফোনে পরিচয় হয়। সে উপজেলার চরলক্ষী গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে অভিযুক্ত মো. রাসেল ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম প্রস্তাবে রাজি না হলে সে তাকে বিয়ে প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ গত ৫ জানুয়ারি রাত সাড়ে সাতটার দিকে রুবেল ভিকটিমের সাথে কথা আছে বলে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম রাজি না হলে ভিকটিমকে তার শয়ন কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিমকে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ভিকটিম প্রথমে গোপন করে রাখে। পরবর্তীতে গত ২-৩ মাস পূর্বে ভিকটিমের অন্যত্র বিয়ে হয়। আসামি কর্তৃক পূর্বে ভিকটিমকে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় গত ১৫ অক্টোবর সন্ধ্যা অনুমান সাতটার দিকে ভিকটিম সন্তান প্রসব করে।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা