সেন্টমার্টিন
সারাদেশ

সেন্টমার্টিন থেকে ফিরছেন ২৫০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে দুদিন আটকা থাকার পর মঙ্গলবার (১৯ অক্টোবর) সেন্টমার্টিন ছেড়েছেন আড়াইশো পর্যটক। সকাল সাড়ে সাত টার দিকে ছয়টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন তারা।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিয়ে ট্রলারে করে যাত্রা শুরু হয়েছে। সকালেই তারা নিরাপদে টেকনাফ পৌঁছে বিভিন্ন গন্তব্যে রওনা দিতে পারবেন।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, মঙ্গলবার সকালে অবস্থা স্বাভাবিক থাকায় দুদিন ধরে ফিরতে না পারা পর্যটকরা ছয়টি ট্রলারে টেকনাফে রওনা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, সাগরে পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সকালে দ্বীপ থেকে ট্রলারে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছে।

গত রোববার (১৭ অক্টোবর) থেকে সেন্টমার্টিন থেকে টেকনাফে ট্রলার চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন পর্যটকরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা