ছবি: সংগৃহীত
সারাদেশ

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি: জেলার মহেশখালী উপজেলায় দুর্বৃত্তরা যুবলীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। সোমবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নে ঘটনাটি ঘটে।

নিহত রুহুল কাদের (৪০) ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তিনি এলাকার মোহাম্মদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই।

স্থানীয়রা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা ফকিরজুমপাড়ায় প্রবেশ করে। অটোরিকশায় থাকা ব্যক্তিরা রুহুল কাদেরকে দিয়ে কুপয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের এএসপি জাহেদুল ইসলাম এবং থানার ওসি মো. আবদুল হাই ঘটনাস্থলে যান।

ওসি মো. আবদুল হাই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা