ছবি: সংগৃহীত
সারাদেশ

পীরগঞ্জের সেই যুবক গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি: জেলার পীরগঞ্জে ইসলাম ধর্ম অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে পরিতোষ সরকার নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রংপুর জেলা পুলিশের একটি দল জয়পুরহাট জেলা থেকে সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে।

রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টির পর বাড়ি ছেড়ে পালিয়েছিলেন পরিতোষ। তাকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার পরিতোষ সরকার নামে এক যুবক ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট বা কমেন্ট করেছেন- এমন অভিযোগে রোববার (১৭ অক্টোবর) বিকেলে ওই যুবকের বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর ভয়ে ওই যুবক সপরিবারে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই যুবকের বাড়িতে নিরাপত্তা জোরদার করে। কিন্তু ওই যুবকের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বেশ কিছু হিন্দুদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা