সারাদেশ

বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে নোয়াখালী পৌরসভা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নোয়াখালী পৌর ভবনের সামনে আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জানো উপমা, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন সাহেদ।

অনুষ্ঠানে বক্তারা সারা বাংলাদেশের চলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া নিয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এই ঘটনাগুলো সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা