সারাদেশ

ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: দেশের বর্তমান সম্প্রদায়িক পরিস্থিতির বিষয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বেলা বারোটায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সবাবেশটি করেছে তারা।

‌‌‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’ এই শ্লোগান নিয়ে আয়োজিত সবাবেশে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

সমাবেশে আরও বক্তব্য দেন, দলটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল আমীন সুরুজ, ইউপি চেয়ারম্যান, মজিবুল হক আকন্দ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, যুবলীগের জেলা শাখার আহবায়ক রেজাউল করিম জাকির, ছাত্রলীগ নেতা উজ্জল মজুমদার প্রমুখ।

খান সাইফুল্লাহ পনির তার বক্তৃতায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত বিএনপি’র উস্কানিতে একটি মহল মন্দিরে হামলা করেছে। ওই মহলটির উদ্দেশ্য সরকারকে হিন্দু সম্প্রদায়ের কাছে বিতর্কিত ফেলা।

তরুন কর্মকার তার বক্তৃতায় বলেন, কুমিল্লার ঘটনা যারা ঘটিয়েছে তারা সকলেই বহিরাগত ছিলো। ৭১’এর পর থেকে আজ পর্যন্ত এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার করা হয়েছে তার জবাব দেয়ার সময় এসেছে, হিন্দু সম্প্রদায়ের সকলকে পাড়া মহল্লায় পাহাড়ার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীকে ধরে প্রতিহত করার আহব্বান জানানো হয়।

সমাবেশের আগে শহরে একটি শান্তি শোভাযাত্রা করেছে দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ করা হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা