ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেরি পার হতে ‘১২ ঘণ্টা’ অপেক্ষা 

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়িগুলোকে ফেরিতে উঠতে অপেক্ষা করতে হচ্ছে ১০ থেকে ১২ ঘণ্টা।

সোমবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট (৩ নম্বর ফেরি ঘাট) থেকে সাড়ে ৬ কিলোমিটার পর্যন্ত প্রায় সহস্রাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শিহাবউদ্দিন জানান, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করে। কিন্তু বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রায় দেড় মাস ধরে বাংলাবাজার ও শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই সব রুটের অধিকাংশ গাড়ি এ ঘাট ব্যবহার করছে। যে কারণে দৌলতদিয়া এবং পাটুরিয়া উভয় ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরি হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা