ছবি: সংগৃহীত
সারাদেশ

ইয়াবা সেবনে মেম্বারসহ দুইজনের জেল

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবা সেবন করায় স্থানীয় ইউপি সদস্যসহ দুজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মঞ্জুরুল হক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কনকাপৈত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন সজিব ও তার সহযোগী হিঙ্গুলা গ্রামের আনিছুজ্জামানের ছেলে মনিরুজ্জামান নাছিম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য জালালের সহযোগী মনিরুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইয়াবা সেবনকালে ইউপি সদস্য জালাল ও মনিরুজ্জামানকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। বিকেল ৪টায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে এক বছরের কারাদণ্ড দেন।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা