সারাদেশ

স্ত্রীর সাবেক স্বামীর হাতে গ্রাম্য ডাক্তার খুন

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর সাবেক স্বামী মহাসিন আলী ভুট্টোর ফালার আঘাতে রহিদুল ইসলাম (৪৫) নামের এক গ্রাম্য ডাক্তার খুন হয়েছেন। রোববার (৩ অক্টোবর) রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রহিদুল ইসলাম (৪৫) উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে। অভিযুক্ত মহসিন আলী ভুট্টু নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের আকরাম আলী ওরফে মাকেরের ছেলে।

নিহতের আত্মীয়-স্বজন জানায়, গত (২৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলাম পীরগাছা বাজারে নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মহসিন আলী ভুট্টু ফালা দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন রহিদুল। আহত অবস্থায় রহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মহসিন আলী ভুট্টুর স্ত্রী জোসনা বেগমের সঙ্গে নিহত রহিদুলের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করা হয়। তবে জোসনা বেগম ভুট্টুকে তালাক দিয়ে ছয় মাস আগে গ্রাম্য চিকিৎসক রহিদুলকে বিয়ে করে সংসার শুরু করেন।

এই অবস্থায় সাবেক স্বামী মহসীন বাদী হয়ে আদালতে মামলা করেন। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার মধ্য দিয়ে পুনরায় সাবেক স্বামী মহাসিনের কাছে ফিরে যান জোসনা। কিছুদিন পর ফের স্বামী মহসিনকে তালাক দিয়ে রহিদুলকে বিয়ে করেন জোসনা। এ নিয়ে রহিদুল ও মহসিনের মধ্যে শুরু হয় বিরোধ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার পর থেকেই মহসিন পলাতক রয়েছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা