সারাদেশ

বোনকে ধর্ষণের অভিযোগে ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে তার জেঠাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো.ইসমাইল হোসেন ওরফে বাবুল (১৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রামের আবিদ আজিরগো বাড়ির মো জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত ২টার দিকে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে ওই কিশোরীর মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বাবুল। ভিকটিম চিৎকার করলে অভিযুক্তকে আটক করে নির্যাতিত কিশোরীর স্বজনেরা। তবে এক পর্যায়ে সে কৌশলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে সোমবার দুপুরে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আগামীকাল মঙ্গলবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা