ছবি: প্রতীকী
সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ উপজেলার চরবাখরবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিকেলে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে মাগুরা যাচ্ছিলেন আকাশ। পথে বন্দেখালী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর অহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা