ট্রেনে
সারাদেশ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর পাংশায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার নাতনী মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া সেনের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোমেনা বেগম (৬৫), নাতনী রুকাইয়ার (২)।

নিহত মোমেনা বেগম একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী ও রুকাইয়া একই গ্রামের মুকুল প্রামানিকের মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, মোমেনা বেগম নাতনী রুকাইয়াকে সাথে নিয়ে বালিয়াপাড়া গ্রামে বেয়াইন বাড়ীতে যান। এর পর সেখান থেকে রেললাইন দিয়ে ফেরার পথে দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তাদেরকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা