মৃত্যু
সারাদেশ

মাগুরার সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা-ঝিনাইদহ সড়কে শুক্রবার (১ অক্টোবর) পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, মাগুরা সদর উপজেলার আলমখালির বাসিন্দা সার ব্যবসায়ী অমরেশ বসু (৬২) ও মাগুরা শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা মাগুরা শস্য গুদাম ঋণ প্রকল্প অফিসের অফিস সহায়ক রসুল শিকদার (৪৮)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, শুক্রবার (১ অক্টোবর) রসুল শিকদার মাগুরা-ঝিনাইদহ সড়কে হাঁটতে বের হন। ওই সড়কের হাওড় এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, একই সড়কের রাউতড়া এলাকায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন আলমখালি বাজারের সার ব্যবসায়ী অমরেশ বসু। তাকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে পরে অবস্থার অবনতিতে ঢাকায় নেওয়ার সময় রাতেই মারা যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা