যুবক
সারাদেশ

আশুলিয়ায় যুবককে ছুরিকাঘাতে খুন 

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ার জমগড়া এলাকায় পলমল নামের এক যুববককে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০১ অক্টোবর) সকালে এক পোশাক কারখানার সামনে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে মো. রমজান মিয়া (১৯)। তিনি আশুলিয়ার জামগড়ার রশিদের বাসায় ভাড়া থেকে ‘দি ভাই ভাই ফার্নিচার’ নামের একটি দোকানে কাজ করতেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, শুক্রবার (১ অক্টোবর) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় রমজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা