প্রাণ গেল গৃহবধূর
সারাদেশ

গাড়ি উল্টে প্রাণ গেলো গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানাধীন বাহার সিগন্যাল সড়কে গাড়ি উল্টে গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকালে বাহার সিগন্যাল সংলগ্ন বালুরটাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উলি বেগম (৩২) সানোয়ারা আবাসিক এলাকার রিয়াজ কলোনির মো. কামালের স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বালুরটাল এলাকায় গাড়ি উল্টে গুরুতর আহত অবস্থায় উলি বেগম নামে এক নারীকে সকাল ৮টায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। উলি বেগম সানোয়ারা আবাসিক এলাকার রিয়াজ কলোনির মো. কামালের স্ত্রী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা