ছবি: সংগৃহীত
সারাদেশ

গাছ কাটতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ার বিলটাকা পোড়া এলাকায় গাছ কাটতে গিয়ে বিস্ফোরণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর)) বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার কাদেরের স্ত্রী আলেয়া (৩৪), বাকসাডাঙ্গির আবদার (৪৫) ও খাটিয়াপাড়ার জলিল মণ্ডলের ছেলে জিন্নাত (৩৫)।

জানা গেছে, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় গোড়ার দিকে কোপ দিলে বিস্ফোরণ হয়। এ সময় গাছ কাটায় নিয়োজিত দুই ব্যক্তি ও তাদের পানি খাওয়াতে আসা এক নারী আহত হয়েছেন। গাছের নিচে জিআই পাইপ দেখা গেছে। আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, গাছ কাটার সময় বোমা জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা