ছবি: সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-মাদক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের ৬৪ নম্বর শেডের গলির চালার ওপর থেকে দেশীয় অস্ত্র, চার রাউন্ড গুলি, এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘরের চালার ওপরে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো একটি দেশীয় তৈরি বন্দুক, গুলি ও এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যটালিয়নের অধিনায়ক (এসপি) নাইমুল হক জানান, সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা